নতুন ও স্টক শেষ পণ্যের প্রি-অর্ডার নিন
পণ্য শেষ, বা পরের চালান পথে — অথচ কাস্টমার জিজ্ঞেস করেই চলেছেন। ekomeye দিয়ে সেই অর্ডারগুলো নিতে থাকুন, অগ্রিম নিন, আর স্টক এলে সিরিয়াল ধরে পাঠান।
প্রতিটি পণ্যে একটি সুইচ
"স্টক শেষ হলে প্রি-অর্ডার নিন" চালু করুন, সাথে সম্ভাব্য আসার তারিখ ও অগ্রিম — প্রতি পিসে নির্দিষ্ট টাকা বা দামের %। রং ও সাইজ মূল পণ্যের নিয়ম মানে।
মেসেজে ও ওয়েবসাইটে
মডারেটর স্টক শেষ পণ্য যোগ করলে অর্ডার ফর্মে প্রি-অর্ডার দেখায়, কত অগ্রিম নিতে হবে বসায় আর গ্রাহকের জন্য তৈরি মেসেজ কপি করে। API দিয়ে যুক্ত ওয়েবসাইটে সম্ভাব্য তারিখসহ প্রি-অর্ডার বাটন দেখায়।
সঠিক সিরিয়ালে পাঠান
প্রি-অর্ডারে স্টক কমে না। পারচেজ এলে ekomeye জানায় কয়টি অপেক্ষায়; এক ক্লিকে আগের অর্ডার আগে, যতটা স্টক আছে ততটা কনফার্ম হয়, বাকিগুলো অপেক্ষায় থাকে।
- পণ্যভিত্তিক অপেক্ষমাণ পরিমাণ দেখে কত অর্ডার দেবেন বুঝুন
- প্রতিটি প্রি-অর্ডারে পাওয়া বনাম চাওয়া অগ্রিম
- পরে অগ্রিম পেলে অর্ডার এডিট করুন — হিসাবও ঠিক হয়
সাধারণ প্রশ্ন
প্রি-অর্ডারে কি স্টক কমে?
না। নতুন স্টক আসার পর প্রি-অর্ডার কনফার্ম হলে তখনই স্টক কমে।
অগ্রিম নেওয়া যায়?
হ্যাঁ — প্রতি পণ্যে প্রতি পিসে নির্দিষ্ট টাকা বা দামের শতাংশ।
আরও দেখুন
অনলাইন শপের ইনভেন্টরি ম্যানেজমেন্ট
প্রতিটি অর্ডার, রিটার্ন ও পারচেজে নিজে আপডেট হওয়া স্টক। রং/সাইজ ভ্যারিয়েন্ট, ছবি, ল্যান্ডেড কস্টসহ ইমপোর্ট, নষ্ট ও মেয়াদের হিসাব, স্টক রিপোর্ট।
এক্সেল ছাড়াই ফেসবুক পেজের অর্ডার ম্যানেজমেন্ট
এক্সেল ছাড়াই ফেসবুক পেজের অর্ডার নিন: চ্যাট থেকে অর্ডার, ফোন হিস্টোরি দেখে ফেক অর্ডার ঠেকান, ইনভয়েস-লেবেল প্রিন্ট, এক ক্লিকে কুরিয়ার।
ওয়েবসাইট ও স্টোরের অর্ডার এক জায়গায়
ওয়েবসাইট, WooCommerce, Shopify ও TikTok Shop-এর অর্ডার ফেসবুক অর্ডারের পাশেই। অথবা ekomeye থেকেই ওয়েবসাইট চালান: API দিয়ে পণ্য, স্টক, অফার ও অর্ডার।
স্প্রেডশিট বাদ দিন। ব্যবসা চালান সহজে।
14 দিন ফ্রি ট্রায়াল · ফ্রি ট্রায়াল। কার্ড লাগবে না।
ফ্রি ট্রায়াল শুরু করুন