Skip to content

হেল্প সেন্টার ও ইউজার গাইড

ekomeye-এর প্রতিটি অংশের ধাপে ধাপে নির্দেশনা।

Sales

প্রি-অর্ডার (নতুন বা স্টক শেষ পণ্য)

যে পণ্য এখনো আসেনি বা স্টক শেষ — মেসেজ ও ওয়েবসাইট থেকে তার অর্ডার নিন, স্টক এলে পাঠান।

  1. পণ্যে স্টক শেষ হলে প্রি-অর্ডার নিন চালু করুন; সম্ভাব্য আসার তারিখ ও অগ্রিম (প্রতি পিসে টাকা বা দামের %) দিন।
  2. অর্ডার ফর্মে পণ্য বাছলে "এটি একটি প্রি-অর্ডার" দেখাবে — অগ্রিম ঘরে বসানো ও গ্রাহকের জন্য মেসেজ কপি করার বাটন আছে। ওয়েবসাইটে "প্রি-অর্ডার" বাটন দেখানো যায়।
  3. প্রি-অর্ডারে স্টক কমে না। পরে অগ্রিম পেলে অর্ডার এডিট করে লিখুন।
  4. স্টক এলে অর্ডার → প্রি-অর্ডার-এ গিয়ে কনফার্ম চাপুন — আগের অর্ডার আগে, যতটা স্টক আছে ততটা কনফার্ম হবে; বাকিগুলো অপেক্ষায় থাকবে।